অনলাইন ডেস্ক:
কানাডায় মুসলিম জনগণের সংখ্যা গত ২০ বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে দেশটিতে মুসলিম ছিল ৫ লাখ ৭৯ হাজার ৬৪০ জন, যা মোট জনগণের মাত্র ২ শতাংশ ছিল। তবে ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ৭১৫ জনে, যা মোট জনগণের ৪ দশমিক ৯ শতাংশ।
কানাডায় বসবাসরত মুসলিমদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয়, যাদের সংখ্যা ৩৭ দশমিক ৬ শতাংশ, এরপর ৩২ দশমিক ২ শতাংশ আরব, ১৩ শতাংশ পশ্চিম এশীয় এবং ১১ দশমিক ৬ শতাংশ কৃষ্ণাঙ্গ মুসলিম রয়েছে।
মুসলিম জনগণের অবস্থান সারা কানাডাজুড়ে ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে অন্টারিওতে মুসলিমদের সংখ্যা ছিল ৬ দশমিক ৭ শতাংশ, কিউবেকে ৫ দশমিক ১ শতাংশ এবং আলবেরটায় ৪ দশমিক ৮ শতাংশ। নুনাভূত অঙ্গরাজ্যে সবচেয়ে কম, ০.৪ শতাংশ মুসলিম বাস করতেন।
গড় বয়সের তুলনায়, কানাডার মুসলিম জনগণ বেশ তরুণ। যেখানে কানাডীয়দের গড় বয়স ৪১ দশমিক ২ বছর, সেখানে মুসলিমদের গড় বয়স ৩০ বছরের নিচে। ২০২১ সালে কানাডার মোট জনসংখ্যার মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী ছিল ২৬ দশমিক ৩ শতাংশ, মুসলিমদের মধ্যে এই বয়সসীমায় ছিল ১৬ দশমিক ৫ শতাংশ।
এছাড়া, কানাডার বয়স্ক জনগণের মধ্যে মুসলিমদের সংখ্যা কম। ৬৫ বছরের উর্ধ্বে কানাডীয় জনগণের ১৮ দশমিক ১ শতাংশ এবং মুসলিম জনগণের ৬ দশমিক ৪ শতাংশ ছিলেন।
এই পরিসংখ্যানগুলো কানাডায় মুসলিম জনগণের দ্রুত বৃদ্ধি ও তাদের তরুণ জনগণের সংখ্যা বাড়ানোর প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।











