জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মধ্যপাড়া গ্রামের আলী আকবর (১৩) এবং জুনায়েদ (১২)। আলী আকবর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন, আর জুনায়েদ ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। তারা চাচাতো ভাই ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে গেলে একটি বাস তাদের চাপা দেয়। এতে আলী আকবর ঘটনাস্থলেই নিহত হন এবং জুনায়েদ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ঘটনার পর স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’










