বিতর্কের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক:

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এ ঘোষণা দেন। এর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি অস্ত্রসহ মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে অস্বস্তি তৈরি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ইশরাক হোসেনকে নিজের দপ্তরে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পরই সোমবার আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার কথা জানালেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’