অনলাইন ডেস্ক:
খুঁজে চলেছি মরুভূমির মাঝে
কোথায় জীবনের রসদ-কোথায় বাঁচার উৎস আছে,
একটা স্পন্দন জোর করে ঠেলে নিয়ে যায়-
বাঁচার আসায়- যতই কঠিন হোকনা মরুভূমির চলা-
ছুটে চলি প্রানপনে;
কোথায় বাঁচার উৎস আছে মরুভূমির মাঝে,
খুঁজে চলেছি অনাদি অনন্ত কাল-
আজ খুঁজি- খুঁজবো কাল,
শুস্ক ওষ্ঠে শীর্ণ দেহে শরীর শেষ হয়ে যায়-
তবু অপার শক্তি মনের মাঝে
ছুটে চলি কোথায় উৎস বাঁচার- মরুভূমির মাঝে
কোথায় সেই অমৃত নিস্যন্দি,
আদি অনন্ত কাল-
ছুটে চলি-











