ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমেছে: রাশেদ খান

প্রকাশিত: 25 November 2026, 4:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।

রাশেদ খান জানান, নিষিদ্ধ ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের তাণ্ডবে গোপালগঞ্জে এক ভয়াবহ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কপথে যানবাহন চলাচলে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ভয়ে সাধারণ যাত্রীরা ওই এলাকা দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জে পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ সেবা খাতগুলো স্থবির হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠান কেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এখন গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না, যার ফলে স্বাভাবিক দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া থানা পুড়িয়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

রাশেদ খান বলেন, পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কার কাজও শুরু করা যাচ্ছে না। পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন অপরাধ ও অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি মন্তব্য করেন যে, আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে গোপালগঞ্জে এখন ৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।

পরিশেষে তিনি গোপালগঞ্জের এই অচলাবস্থা দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে, তত দ্রুতই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন