ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দুর্নীতিবাজদের পুনর্বাসনে জড়িত ক্ষমতাসীন দলের লোকজন: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: 25 November 2026, 4:18 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও বিচার না করে এস আলমের মতো দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে পুনর্বাসন করছে সরকার। এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে হাসনাত বলেন, উচ্চপদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবন-মান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয়।

বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে কোনো ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা চান তাদের সংকট যেন সরাসরি সংসদে তুলে ধরা হয়।

এ সময় এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি জানানোর জোরালো প্রতিশ্রুতি দেন এই সংসদ সদস্য।

সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

মন্তব্য করুন