ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন

প্রকাশিত: 26 November 2026, 9:54 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেল ৫টা ২৮ মিনিটে ছোট কাটরা এলাকায় আগুন লাগার এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। ওই এলাকার একটি ৬তলা ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটির চতুর্থ তলায় একটি প্লাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যার দিকে ঠিক সেখানেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার আসল কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মন্তব্য করুন