ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মিরপুরে পার্কিং করা মধুমতি পরিবহনের বাসে আগুন

প্রকাশিত: 26 November 2026, 10:03 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে। পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশেই বাসটি পার্ক করা ছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের ওই বাসটিতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিভে গেলেও ততক্ষণে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটি মালিকের বাসার সামনেই পার্কিং করা অবস্থায় রাখা ছিল এবং আগুনে এটি আংশিক পুড়ে গেছে।

মন্তব্য করুন