চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন গাজানফার

অনলাইন ডেস্ক:

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার এএম গাজানফার। সম্প্রতি আফগানিস্তান দলের জিম্বাবুয়ে সফরের সময় চোট পান তিনি। স্ক্যানের পর জানা গেছে, গাজানফারকে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে, এবং এই সময় তিনি চিকিৎসা চালিয়ে যাবেন।

গাজানফারের বদলি হিসেবে রিজার্ভ পুল থেকে নাঙ্গিয়াল খারোটি আফগানিস্তানের মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন। আফগানিস্তানের দলের আরেক সদস্য, মুজিব উর রহমান, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি, ফলে তার উপস্থিতিও নিশ্চিত নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি কঠিন গ্রুপে পড়েছে। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।

আফগানিস্তান স্কোয়াড: ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরামআলি খিল, গুলবেদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রাশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাঙ্গিয়াল খারোটি এবং নাভিদ জাদরান।