ছাত্র-জনতার হত্যাকারীদের কোনো ছাড় নয়

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ছাত্র-জনতার হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনিদের শুধু বিএনপিতে নয়, অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিলেও তাদের প্রতিরোধ করা হবে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সদরঘাটে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মজনু আরও বলেন, ‘পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে।’

তিনি বলেন, ‘আল্লাহ পাপীদের বিচার করার নমুনা পৃথিবীতেই রেখে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল হাসিনা। আজকে দেশের ছাত্র-জনতা সেই হাসিনার বাড়ি ইট খুলে নিচ্ছে।’

মজন বলেন, ‘আমরা পরষ্কিার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করছে, তাদের বতিচার্য করছে।’ তিনি আরও বলেন, ‘সেই আওয়ামী লীগ তাদের দলীয় ব্যানারে আর রাজনীতি করতে পারবে না। আমরা আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করছি।’

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যন্ত শাসন ও ক্ষমতার পরিবর্তন আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক টিম ১ এর প্রধান যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৪ প্রধান আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৩ প্রধান এডভোকেট মকবুল হোসেন সরদারসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।