ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: 2 May 2026, 8:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামীকাল রোববার ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ থাকবেন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীও নিউ ইয়র্কে প্রতিনিধিদলের সাথে যোগ দেবেন।

 

আরও বলা হয়, ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম হলো এ ফোরাম। সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে। এরপর মূল অধিবেশনে অংশ নিয়ে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরা হবে।

 

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন