ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে জাম্বিয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক

জাম্বিয়া বাংলাদেশকে তাদের দেশে একটি ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে। জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালের বৈঠকে বাংলাদেশে জাম্বিয়ার নবনিযুক্ত অনাবাসী হাইকমিশনার পার্সি পি চন্দা পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেন। এতে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে।

হাইকমিশনার চন্দা বাংলাদেশি ওষুধ আমদানিতে জাম্বিয়ার আগ্রহের কথা জানান এবং দেশটিতে একটি ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান। এছাড়া কৃষি, চুক্তি চাষসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর উপরও আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন হাইকমিশনার চন্দার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

: