ডি-৮ সম্মেলনে অংশ নিতে মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯ ডিসেম্বর কায়রো, মিশরে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী পৌঁছেছেন। তিনি স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রী শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউনূস।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ইউনূসকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে মিশরের উদ্দেশে।

এ সফরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন।