ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের মামলায় বেকসুর খালাস

প্রকাশিত: 10 March 2025, 2:22 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ২০১৫ সালের ২২ জানুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

এ ঘটনায় তদন্ত শেষে যশোর কোতোয়ালী থানা পুলিশ ২০১৫ সালের ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। তবে দীর্ঘ ৯ বছর পর আজ আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন।

মন্তব্য করুন