ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ২

প্রকাশিত: 21 March 2025, 2:14 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনির ঘটনায় এক ছিনতাইকারী নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নাদুব্যাপারি নৌকাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানান, ঢাকার ইমামগঞ্জের এক ব্যবসায়ী জিনজিরা থেকে নাদুব্যাপারি নৌকা ঘাটে বুড়িগঙ্গা নদী পাড় হচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ছিনতাইকারী নিহত হন। এছাড়া, আহত হন আরও দুইজন।

ওসি আরও জানান, নিহত ছিনতাইকারীর লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন