দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদান

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫-এর ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে যোগ দিয়েছেন। তিনি সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় সেশনে অংশগ্রহণ করেন।

অধ্যাপক ইউনূস সম্মেলনে যোগ দিতে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হয়ে রাত দেড়টার দিকে দুবাই পৌঁছান। তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি।

দুবাই পৌঁছানোর পর, আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহুল আল-ফলাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রেও সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।