ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে এলডিপি মহাসচিবের শুভেচ্ছা

প্রকাশিত: 1 October 2025, 10:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দুর্গাপূজার মূল লক্ষ্য হলো- অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভশক্তির আবির্ভাব ঘটিয়ে সব মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

মন্তব্য করুন