নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, এটি শুধুমাত্র একজন ব্যক্তির বিচার নয়, বরং দেশের মাটিতে সকল ধরনের স্বৈরশাসনের “কবর রচিত” হয়েছে।
তিনটি পৃথক অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও দুটি অভিযোগে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।











