ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করালেন সিইসি

প্রকাশিত: 17 February 2026, 11:12 am
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা এই শপথ নেন।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই বিএনপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

এর আগে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের বহনকারী গাড়িগুলো সংসদ ভবনের মূল গেট দিয়ে একে একে প্রবেশ করতে শুরু করে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও নেতা-কর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। সংবিধান ও সংসদীয় বিধি মেনে শপথ গ্রহণের এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে ত্রয়োদশ সংসদের কার্যক্রম শুরু হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ।

মন্তব্য করুন