ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নিষিদ্ধ হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী মোনায়েম হায়দার গ্রেফতার

প্রকাশিত: 17 March 2025, 12:40 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরীরের অন্যতম সংগঠক ও মতাদর্শ প্রচারকারী মোনায়েম হায়দার (২৬) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে মোনায়েম হায়দারকে গ্রেফতার করে।

অতিরিক্ত তদন্তে সিটিটিসি জানিয়েছে, মোনায়েম হায়দার ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিল। এছাড়া, তিনি গোপনে এই নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সংগঠিত করার চেষ্টাও করছিলেন। তার গ্রেফতার উগ্রবাদী কার্যক্রমের বিরুদ্ধে বড় একটি সাফল্য বলে জানিয়েছে সিটিটিসি।

মন্তব্য করুন