নেপালের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

অনলাইন ডেস্ক:

নেপালের পশ্চিমাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাতে জাজারকোট জেলার একটি মহাসড়কে প্রাইভেট কারটি উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সময় রাত ১১টার দিকে সাতজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা থেকে নিচে পড়ে যায়, প্রায় ৭০০ মিটার গভীর একটি পাহাড়ে।

জেলা পুলিশের ইন্সপেক্টর হরি রাম ডাঙ্গি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়ির ব্রেক ফেলের কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে পড়ে যায়। দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার পর, এক মাসেরও কম সময়ের মধ্যে নেপালে সড়ক দুর্ঘটনায় মোট ২৬ জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটল।