ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পেট্রোবাংলার অধীনে তিন শীর্ষ কোম্পানিতে নতুন এমডি নিয়োগ

প্রকাশিত: 29 November 2026, 2:12 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ত তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস, বাপেক্স এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শীর্ষ পদে রদবদল এনেছে পেট্রোবাংলা। এই তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পেট্রোবাংলায় বদলি করে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে তিন জন মহাব্যবস্থাপককে।

পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে গত মঙ্গল ও বৃহস্পতিবার পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে আদেশে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান, যিনি এখন তিতাসের এমডির দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় বাপেক্সের এমডির দায়িত্ব দেওয়া হয়েছে কম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিনকে।

একইভাবে, আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্বও প্রদান করা হয়েছে। তার স্থلاভিষিক্ত হয়ে আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।

মন্তব্য করুন