প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।

গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার রেশ ধরে পরদিন (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান। ওই বৈঠকে তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিনই তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং আজ রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তা চূড়ান্ত হলো।