অনলাইন ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শেহজাদ নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জি ব্লকের ৯ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই জয়নব জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, শেহজাদ ঢাকায় বিয়ে করে ওই বাসাতেই বসবাস করতেন। বর্তমানে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত শেহজাদ বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।











