ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

প্রকাশিত: 11 November 2026, 3:31 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে নূন্যতম ৬ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কম হতে হবে।

নীতিমালায় জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের জন্য আবেদনের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের শিথিলতা বা অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে নীতিমালায় উল্লেখ আছে। এতে বলা হয়েছে, প্রতি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই পরিচালনা কমিটি সভা ডেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যেন একই দিনে পরীক্ষা না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শ নিয়ে সময়সূচি ঠিক করতে হবে।

নতুন এই নীতিমালার ফলে ভর্তি প্রক্রিয়ায় আসার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বয়সে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন