প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে বড় ধরনের কূটনৈতিক রদবদল হয়েছে। সফরের ঠিক আগ মুহূর্তে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে টোকিওতে থাকছেন না তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের সার্বিক সমন্বয় ও প্রস্তুতির দায়িত্ব এখন পররাষ্ট্রসচিব মো. নজরুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে। সফরের কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি এরই মধ্যে টোকিওতে পৌঁছেছেন। তবে রাষ্ট্রদূতকে হঠাৎ কেন ফিরিয়ে আনা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।