অনলাইন ডেস্ক:
মোংলা বন্দর, সুন্দরবন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি মোংলা বন্দরের আধুনিকায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বন্দর এলাকায় নতুন করে অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সফরকালে প্রধানমন্ত্রী বন্দরের বর্তমান অবকাঠামো ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এবং এর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ও বন্দর আধুনিকায়নের ঘোষণায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা, বন্দরের আধুনিকায়ন সম্পন্ন হলে বিনিয়োগ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।










