ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফের চারদিনের রিমান্ডে পলক

প্রকাশিত: 24 March 2025, 12:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলিতে নিহত ওবায়দুল ইসলামের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে নেয়া আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা পলককে সাত দিনের রিমান্ডে নিতে চেয়েছিলেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন, আর আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল ইসলাম নিহত হন।

এছাড়া, যাত্রাবাড়ী থানার আরো দুইটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। নিহতের স্বজন মো. আলী ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আছেন।

মন্তব্য করুন