অনলাইন ডেস্ক:
পাকিস্তানি টেলিভিশন শিল্পের জনপ্রিয় মুখ ইয়ুমনা জায়েদি এবার বাংলাদেশি পোশাকে ধরা দিয়ে সাড়া ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি তিনি শাড়ি পরা একাধিক ছবি পোস্ট করেন, যেখানে খোলা চুল, মিষ্টি হাসি ও চাহনিতে নেটিজেনদের মন জয় করেন।
ইয়ুমনার ছবির ক্যাপশনে লেখা ছিল, “বাস্তবতার প্রকৃত স্বরূপে এক জাগরণ, মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।” নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, তাকে যেন একেবারে বাংলাদেশি মেয়ের মতোই লাগছে।
‘সে দেখতে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে,’— মন্তব্য করেন আনিকা নামে এক নেটিজেন। আরেকজন লিখেছেন, ‘এই শাড়িটা একেবারে বাংলাদেশি ঘরানার।’ আরেকজনের অভিব্যক্তি ছিল, ‘কেউ এত সুন্দর কীভাবে হতে পারে! মাশা-আল্লাহ।’
২০১২ সালে ‘থাকান’ নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করা ইয়ুমনা এরপর ‘রিশতে কিছু আধূরায় সে’, ‘ডর সি যায়তি হ্যায় সিলা’, ‘ইনকার’, ‘পেয়ার কে সাদকে’, ‘দিল না উম্মীদ তো নাহি’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
সর্বশেষ, ২০২3 সালে প্রচারিত ‘তেরে বিন’ নাটকে “মীরাব” চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স এবং নানা রকম লুকে আত্মপ্রকাশের ধরণ তাকে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও জনপ্রিয় করে তুলেছে।











