বিগত আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিপ হুইফ

নিজস্ব প্রতিবেদক:

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

নুরুল ইসলাম মনি আরো বলেন, “ফ্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সার আত্মসাৎ করছে। এতে কৃষকরা ঠিকমতো সার পাচ্ছে না। কৃষক যাতে ঠিকমতো সার পায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

‘দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের সংসদীয় কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’-জানান তিনি।

 

এছাড়া বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য দেন। পরে সংসদে সর্বসম্মতক্রমে এই প্রস্তাব পাস হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।