গাইবান্ধা প্রতিনিধি:
সোমবার (১৯ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলাজুড়ে প্রধান সড়ক ও অলিগলিতে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, অনুমোদনহীন এসব যানবাহনের সংখ্যা দিন দিন অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।











