ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান বলেন, দুই শিশু বাড়িতে খেলা করছিল।
এর কিছুক্ষণ পর তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে এক শিশুর লাশ দেখতে পায়। এরপর আরেকজনের লাশ পাওয়া যায়। লাশ তাদের বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশকে অবগত করা হয়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।
মন্তব্য করুন
