অনলাইন ডেস্ক:
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন। প্রায় তিন বছর পর তিনি ‘মিকি ১৭’ নামে একটি সায়েন্স ফিকশন সিনেমার মাধ্যমে ফিরে আসছেন, যা পরিচালনা করেছেন অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন-হো। রবার্ট প্যাটিনসনের পাশাপাশি এতে অভিনয় করেছেন টনি কোলেট, মার্ক রাফালোসহ আরও অনেক অভিনেতা।
‘মিকি ১৭’ সিনেমার ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এতে দেখা যায় রবার্ট প্যাটিনসনের চরিত্র মিকি বার্নসকে, যিনি নতুন গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য মহাকাশ মিশনে যোগ দেন। তবে, এক পর্যায়ে তিনি জানতে পারেন যে, ভাইরাসজনিত কারণে মিশনের মাঝে তাকে বারবার মৃত্যু হবে এবং পুনরায় তাকে জীবিত করা হবে। মিকি বার্নস একাধিক মৃত্যুর পর বুঝতে পারেন যে তার আরও কিছু সংস্করণ রয়েছে, যাদের মাধ্যমে গ্রহে উপনিবেশ স্থাপন হতে থাকবে।
বং জুন-হো এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি ডার্ক থিমের পাশাপাশি হাস্যরসাত্মকভাবে নির্মাণ করেছেন, যা দর্শকদের মিশ্র অনুভূতি দেয়ার আশা করছে। সিনেমাটি আগামী ৭ মার্চ মুক্তি পাবে।
রবার্ট প্যাটিনসনকে সর্বশেষ ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় দেখা গিয়েছিল। তবে, চলতি বছরে ‘দ্য ড্রামা’ এবং ‘ডাই, মাই লাভ’ সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।











