ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভূমিসেবাকে জনবান্ধন করা হবে: ভূমিমন্ত্রী

প্রকাশিত: 24 February 2026, 3:31 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমিভবনে ভূমিসেবা কলসেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন ঘিরে বললেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে।

তাঁর ভাষায়, “ভূমিসেবাকে আরও জনবান্ধন করা হবে। এ মন্ত্রণালয়ে কাজ করা চ্যালেঞ্জ, তবে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

মো. মিজানুর রহমান মিনু বলেন, সেবাক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে চায় সরকার, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এ মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। এখন থেকে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্সে থাকবে। কোন বাট ইফ থাকবে না।’

 

এছাড়া বিদ্যমান সেবা সম্পর্কে নাগরিকরা অনেকেই জানেন না উল্লেখ করে এর প্রচার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ভূমি প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন