জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মাঝে ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কে বাস-স্ট্যান্ডের নামকরণকে কেন্দ্র করে ঘন্টা ব্যাপি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় ভৈরব থানা পুলিশ দুই পক্ষের অন্ত্যত ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, আজ রবিবার দুপুর ৩ টার দিকে মিরারচর গ্রামের কয়েকজন বাজার করতে গেলে সেখানে আকবর নগরের লোকদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষ রুপ নেই। পরে উভয় পক্ষের লোকজন ইট পাটকেল লাটি টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলার সময় দুই পক্ষের অন্ত্যত ১৫ জন গুরুতর আহত হয়। এর মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্ল্যেখ্য যে, গত ২৭শে জুলাই বাজারের নামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছিল। ঐ সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে মাসুদ মিয়া (৩৫) ও মোঃ হিরণ (৩০) নিহত হন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। আমরা দুই পক্ষের ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।











