মানিকগঞ্জের বাস উল্টে খাদে: একজন নিহত, আহত ৪০

জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে উল্টে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

 

আজ রোববার সকাল আনুমানিক ৯ টার এ দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৪৩ নম্বরের সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁমানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে উল্টে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

 

ছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

 

এ বিষয়ে শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।”