ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মিরসরাইয়ে পিকনিকের গাড়ি খাদে পড়ে পথচারী নিহত, আহত ১৫

প্রকাশিত: 24 January 2025, 2:27 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে একটি পিকনিকের গাড়ি খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে বেশিরভাগই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পিকনিকের গাড়িটি মিঠাছরা পার হওয়ার সময় একটি লোককে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছসহ খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

মন্তব্য করুন