ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: 14 March 2025, 2:03 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

যশোরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানের দুই পাইলট বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বাহিনীর গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমানটি নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। বিমানটি ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যশোর বিমানবন্দরের ম্যানেজার সাইদুর রহমান জানান, স্বাভাবিক অবতরণের সময় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে দুই পাইলট অক্ষত আছেন এবং দুর্ঘটনার পরপরই রানওয়ে পরিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন