ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যুক্তরাষ্ট্রে গেছেন মাহিয়া মাহি

প্রকাশিত: 21 June 2025, 12:30 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন ধরেই অভিনয় ও মিডিয়ার আড়ালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল একটি সিনেমায় পার্শ্বচরিত্রে, তাও বহুদিন আগে। রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন তিনি, তবে সাম্প্রতিক সময়টা একেবারেই নিজের মতো করে কাটাচ্ছেন। সিনেমা, রাজনীতি কিংবা সামাজিক মাধ্যম—সব জায়গা থেকেই অনেকটা গুটিয়ে রেখেছেন নিজেকে।

এমন সময় হঠাৎই আলোচনায় আসেন দেশের বাইরে যাওয়ার খবরে। মাহি নিজেই গত বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আচ্ছা ঠিকাছে, বিদায়।” তবে প্রথমে যুক্তরাষ্ট্রে যাওয়ার নির্দিষ্ট কারণ জানাননি তিনি।

পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মাহি জানান, ভিসা পাওয়ার পরও কখনো যুক্তরাষ্ট্র যাওয়া হয়নি তার। তাই এবার সময় বের করে ঘুরতে গিয়েছেন। কয়েকদিনের সফর শেষে দেশে ফিরে আসবেন বলেও জানান তিনি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তিনি জায়গা করে নেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়। তার প্রাঞ্জল অভিনয় ও সাবলীল উপস্থিতি আজও দর্শকের মনে গেঁথে আছে।

বর্তমানে পর্দার বাইরে থাকলেও মাহির হঠাৎ এমন আবির্ভাব এবং দেশত্যাগের ঘোষণা ফের আলোচনায় ফিরিয়ে এনেছে তাকে।

মন্তব্য করুন