বরিশাল প্রতিনিধি:
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত সংবাদে জানা যায় যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের গল্প” শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা গত ২৬ অক্টোবর বরিশাল সদরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদের নিজ বাসার উঠানে এই ব্যতিক্রমী আয়োজনের আয়োজন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদ জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ১৯৫১ সালে জন্ম নেওয়া এবং ১৯৭০ সালে বাংলাদেশ রাইফেলসে যোগদানকারী এই বীর যোদ্ধা ১৯৭১ সালের রণাঙ্গণের নানা স্মৃতিচারণা করেন চট্টগ্রামের কালুরঘাট রেডিও সেন্টার সংলগ্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধসহ নানা অভিযানের রোমহর্ষক ও বিপদসংকুল অভিজ্ঞতার কথা তরুণদের শোনান তিনি।
যুদ্ধকালীন সময়ে পরিবার থেকে দীর্ঘ যোগাযোগবিচ্ছিন্ন থাকার বেদনার্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বন্ধুসভার সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মোহসিনা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।











