সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

শুক্রবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক এভিয়েশন ও সংশ্লিষ্ট খাত সূত্রে জানা গেছে সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিগত কিছুদিন ধরে চলা এই সংকটের কারণে এখন পর্যন্ত মোট ১৫৯টি ফ্লাইট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ফ্লাইট বাতিলের এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন প্রায় ২৩ হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।