যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি ও ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

শুক্রবার (৩০ অক্টোবর) দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি এবং ডিপি ওয়ার্ল্ডের ইজারা অবিলম্বে বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কঠোর বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার বৈদেশিক ইজারা জনগণ মেনে নেবে না জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দেশীয় অর্থনীতির সুরক্ষার স্বার্থে এই চুক্তিগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল।

পরিস্থিতি বিবেচনায় সরকারের পক্ষ থেকে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার জন্য সংশ্লিষ্ট মহলগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।