মাগুরা প্রতিনিধি:
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে যুবদল নেতা শাকের হোসেন হত্যা এবং দেড় শ ভরি সোনা ডাকাতির চাঞ্চল্যকর মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে মাগুরায় ঘটে যাওয়া একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত চলছে তদন্তের একপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হত্যাকাষ্ট ও স্বর্ণালংকার লুটের ঘটনায় মো মারুফ হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায় বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।











