ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত: 5 June 2026, 2:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে বললেন, “ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।”

 

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, “যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবোই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।”

 

‘আমরা বলছি না একদিনেই পারবো, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করবো। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে। কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’-উল্লেখ করেন তিনি।

 

রাজধানীর সড়কে এ আই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে বলেও দাবি করেন ডিএনসিসি প্রশাসক।

মন্তব্য করুন