শমী কায়সারকে ৩ মাসের জামিন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাাচেষ্টার ঘটনায় সাবেক ই-ক্যাব সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এডভোকেট এবিএম হামিদুল মেজবাহ শমী কায়সারের পক্ষে শুনানি করেন। গত রোববার, ৫ নভেম্বর রাতের ঘটনায় উত্তরা পূর্ব থানায় হত্যাাচেষ্টা মামলা দায়ের করা হয়। শমী কায়সার গ্রেপ্তার হন ৫ নভেম্বর, পরে তিন দিনের রিমান্ডে ছিলেন। এরপর ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জন আসামি।