ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের বৈঠক শুরু, বিকেলে বসছে অধিবেশন

প্রকাশিত: 9 November 2026, 3:14 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

এদিকে আজ বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

চলমান এই অধিবেশনে ৩টি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, অত্যন্ত সংক্ষিপ্ত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৮ কার্যদিবস চলতে পারে।

অপরদিকে সংসদ অধিবেশন পুরোপুরি নির্বিঘ্ন রাখতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সে সময়কার ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছিল।

মন্তব্য করুন