ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা

প্রকাশিত: 22 November 2025, 3:43 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষনিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে।

কেন্দ্রের টেলিফোন নাম্বার ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।

ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদি ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

ঢাকা জেলায়, বিশেষ করে ঢাকা শহরে ০৪ জন নিহত ও ৫৯ জন আহত , নারায়ণগঞ্জে ০১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত , গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়েছে।

সংঘটিত ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হচ্ছে ও তা অব্যাহত আছে।

উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরুপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।

মন্তব্য করুন