সাইফের চিকিৎসা খরচের ২৫ লক্ষ রুপি দিয়েছে বিমা কোম্পানি

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলি খানের নিজ বাড়িতে ডাকাতের হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। তবে চিকিৎসার খরচে বিমা কোম্পানির দ্রুত সাড়া দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মুম্বাইয়ের একটি চিকিৎসক সংগঠন এবং নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, সাইফ তারকা বলেই কি তার চিকিৎসার জন্য দ্রুত ও বড় অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে?

সাইফের চিকিৎসার খরচ মোট ৩৬ লক্ষ রুপি, যার মধ্যে ২৫ লক্ষ রুপি দিয়েছে তার স্বাস্থ্য বিমা কোম্পানি। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের ক্ষেত্রে এমন দ্রুততার সঙ্গে বিমার টাকা অনুমোদন হয় না। অনেক সময় দরিদ্র গ্রাহকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও দীর্ঘ অপেক্ষা করতে হয়।

চিকিৎসক সংগঠনটির মতে, স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। তাদের দাবি, সাইফের ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন হলে এ বিষয়ে কঠোর নিয়ম চালু করতে হবে।

এ বিষয়ে অভিনেতা শাহিদ কাপুরও মন্তব্য করেছেন যে, সাইফ তারকা বলেই এই ঘটনা বেশি আলোচনায় এসেছে। তবে তিনি মনে করেন, এমন ঘটনা যার সাথেই ঘটুক, তা নিয়ে সবার ভাবা উচিত।

এ বিতর্ক সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবায় সমতা এবং বিমা সংস্থার ভূমিকার ওপর নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে।