সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি সংঘর্ষটিকে “অনাকাক্সিক্ষত” বলে উল্লেখ করে এধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আরও বেশি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “এগুলো তো অনাকাক্সিক্ষত। এগুলো এভয়েড (এড়ানো) করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, “যা করলে এটা রিসলভ (সমাধান) হবে, সেটা করার চেষ্টা করব।”এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সংঘর্ষের পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করা হয়েছে, যাতে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যায়।