সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর সাপাহার থানা পুলিশ পৃথক পৃথক মামলা, জিডি ও ওয়ারেন্টভুক্ত মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থানার মামলা নং-৮, তারিখ ১৪ জুলাই ২০২৬-এর এজাহারনামীয় আসামি মোঃ সাগর (৩০), পিতা- মোঃ মোস্তফা এবং মোছাঃ আকলিমা (৫৫), স্বামী- মোঃ মোস্তফা, উভয় সাং দিঘিরহাটকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া, সাপাহার থানার মামলা নং-১৪, তারিখ ২৪ জুলাই ২০২৬-এর এজাহারনামীয় আসামি মোঃ আল আমিন (২৬), পিতা- মোঃ আবুল কালাম, সাং- খোট্টাপাড়া এবং জিডি নং-১২৩৯, তারিখ ২৪ জুলাই ২০২৬-এর ভিত্তিতে মোঃ গিয়াস উদ্দিন (৩৮) ও মোঃ আলাউদ্দিন (২৮), উভয়ের পিতা- মোঃ শামছুদ্দিন, সাং- জবইকে আটক করা হয়।

এছাড়া জিআর-১৯৩/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শরীফুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং- লালমাটিয়া, সাপাহারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে সরকারি প্রিজনভ্যানে করে কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, নওগাঁ বরাবর প্রেরণ করা হয়।